

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আজ তিন জেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
দুপুর সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। তিনি কুড়িগ্রামের জনসভা শেষে অংশ নেবেন তিস্তাপাড়ের জনসভায়।
নীলফামারীর জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন টাঙ্গাইলে দুপুর ৩টায় পৌর উদ্যানে মাঠে তিনি বক্তব্য দেবেন।
মন্তব্য করুন

