বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো আরো দুই দল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
জামায়াতে ইসলামীসহ জোটের নেতারা
expand
জামায়াতে ইসলামীসহ জোটের নেতারা

জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোটে নতুন করে দুটি দল অন্তর্ভুক্ত হয়েছে। সদ্য যোগ দেওয়া দল দুটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই দলের জোটভুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নতুন অংশীদার দলগুলোর নাম ঘোষণা করেন।

এর আগে জোটে থাকা দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নতুন দুই দল যুক্ত হওয়ায় জোটটির পরিসর আরও বিস্তৃত হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Croatia
Scheduled
18 Jun, 02:00 AM
VS
World Cup