রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করবে বিএনপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
ফাইল ছবি
expand

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি বারবার প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবীর রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তিনি যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং এ জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং ডেঙ্গু সংক্রমণ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ ও কার্যক্রম নিয়েছেন, তার মধ্যে এটি অন্যতম। এ ছাড়া অন্যান্য উদ্যোগ ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়েছে।

রুহুল কবীর রিজভী বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরা সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে কাজ করবেন।

তিনি বলেন, বিএনপি ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করার জন্য ঢাকাসহ সারা দেশে একটি প্রচারপত্র বিতরণ করবে। দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা এই প্রচারপত্র বিতরণ করা হবে।

রুহুল কবীর রিজভী আরো বলেন, সামাজিকগণমাধ্যমসহ রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার করা হবে। এসব বিষয়ে দলের পক্ষ থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা দরকার, দল সেসব উদ্যোগ গ্রহণ করবে।

তিনি বলেন, ডেঙ্গু সচেতনতার জন্য বিএনপি এবং সরকার যেসব কর্মসূচি গ্রহণ করেছে, সেগুলো সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোও প্রচার করা হবে, যাতে মানুষ সচেতন হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্কুল, মাদরাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার ব্যবস্থা থাকতে হবে।

এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমিটিকে আবর্জনা রাখার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে দল থেকে এসব বিষয় পর্যবেক্ষণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank