

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অভিনয়ের পাশাপাশি কার রেসার হিসেবেও বেশ নাম আছে তামিল তারকা অজিত কুমারের। সম্প্রতি তিনি যুক্তরাজ্যের লন্ডনে একটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে যান।
সেখানে অজিতকে উৎসাহ দিতে হাজির হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। রেসিং ট্র্যাকে দুই তারকার কোলাকুলি করার ছবি মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তাদের এই বন্ধুত্বের দৃশ্য দেখে ভক্তরাও দারুণ খুশি।
এদিকে এই রেসিং ভেন্যুকে কেন্দ্র করে আরেকটি বিষয় নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। লন্ডনে অজিতকে শুভেচ্ছা জানাতে যান অভিনেত্রী রাধিকা সারথকুমার। সেখানে তার সঙ্গে দেখা হয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানেরও। রাধিকা তৃষার সঙ্গে একটি সেলফি তুলে সেটি পোস্ট করে অজিতকে শুভকামনা জানান।
বিজয়ের সঙ্গে তৃষার প্রেমের গুঞ্জন তো অনেকদিনের। তাই এই দুটি ঘটনা মিলিয়ে নেটিজেনরা ধারণা করছেন, তৃষাকে নিয়েই হয়তো লন্ডন সফরে গেছেন বিজয়।
বন্ধুকে এভাবে ট্র্যাকে পাশে পেয়ে ভীষণ খুশি অজিত কুমার। তিনি জানান, ব্যস্ততার মাঝেও বিজয় তাকে সমর্থন করতে আসায় তিনি আনন্দিত। ৩৪ বছর ধরে তারা একসঙ্গে সিনেমায় কাজ করছেন।



