শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নজরুল ইসলাম খান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম
নজরুল ইসলাম খান
expand
নজরুল ইসলাম খান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেন চিকিৎসক। তবে আগামী দুই সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।

শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ জুলাই গতকাল বুধবার বিকেলে শায়রুল কবির খান বলেছিলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। গত মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শায়রুল কবির খান মহান আল্লাহর কাছে নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup