বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আল-আমিন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
expand
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আল-আমিন 

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিনের নাম। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি শীর্ষ পদ প্রত্যাশীদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

জানা গেছে, গত ৯ রাজধানীতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের প্রায় ৯০০ শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনের স্পষ্ট ইঙ্গিত দেন। এরপর থেকেই মূলত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বর্তমান কমিটির পাশাপাশি নতুন ও তরুণ মুখ আনার চিন্তাভাবনা শুরু হয়।

ইতোমধ্যে সম্ভাব্য পদপ্রত্যাশীরা নিজেদের সাংগঠনিক দক্ষতা, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও ত্যাগের বিবরণ তুলে ধরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোর যোগাযোগ শুরু করেছেন। গুলশান কার্যালয় থেকে শুরু করে সচিবালয়ে মন্ত্রীদের কাছেও চলছে জোর তদবির।

দলীয় নেতাকর্মীদের একটি অংশ বলছে, আন্দোলনের মাঠে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত নেতাদের মূল্যায়ন করা হলে আল আমিন গুরুত্বপূর্ণ অবস্থানে আসতে পারেন। তবে নতুন কমিটিতে কারা জায়গা পাচ্ছেন, সে বিষয়ে এখনো কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় আল আমিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদস্য সচিবের দয়িত্ব পালন করেছেন। এর আগে শাহজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি, মতিঝিল থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক, মতিঝিল থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, ১২ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের শীর্ষ পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় থাকা সাবেক ছাত্রদল নেতা আল আমিন বলেছেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন তিনি। ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে বহু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দলের দুঃসময়ে মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও সংগঠনের জন্য কাজ করেছেন।

তিনি আরও বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে অবশ্যই সংগঠন আরও শক্তিশালী হবে। আমি বিশ্বাস করি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের মতামত ও নেতাকর্মীদের ত্যাগকে গুরুত্ব দেবেন। যুবদলের সম্ভাব্য কমিটি প্রসঙ্গে তিনি বলেন, পদ পাওয়াই মূল লক্ষ্য নয়, দলের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়। দল যদি মনে করে আমি যোগ্য, তাহলে যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত আছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন