বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া নেওয়া হলো মির্জা আব্বাসকে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
expand
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে থেকে চিকিৎসার জন্য মালয়েশিয়া নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। চিকিৎসার জন্য গত ১৩ মার্চ মালয়েশিয়া নেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত ১৫ মার্চ তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর গিয়েছিলেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। তখন অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন