শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার রাজনীতি ছিল দেশ গঠন করা: প্রধানমন্ত্রী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা।

তিনি বলেন, নেতৃবৃন্দ আজকের শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমাদের শপথ হোক শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে নিজেদেরকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ।

শনিবার (৩০ মে) মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা দল থেকে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি।ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আপনাদের এখানে এই কর্মসূচি পালন করলাম।

তারেক রহমান বলেন, আজকে বক্তব্য নয়, কর্মসূচির মধ্যেই থাকতে চাই। কারণ শহীদ জিয়া বলতেন কথা কম কাজ বেশি। সেজন্যই আসুন আমরা যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি যাতে সুন্দর শৃংখল ভাবে সে সকল দুস্থ মানুষের মাঝে দাঁড়াতে পারি। একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি।

এ সময় অত্র এলাকার নেতাকর্মীদের সাথে দ্রুতই বসে সংগঠনিক আলোচনা করবেন বলে জানান প্রধানমন্ত্রী।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্পটে এই ধবনের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন