শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বেড়েছে স্বর্ণের বাজারদর, ভরি কত?

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৯:৫৬ এএম
সোনার গহনা
expand
সোনার গহনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে নতুন দর নির্ধারণ করেছে।

শনিবার (৩০ মে) বাজুস ঘোষিত সর্বশেষ দামে, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

স্বর্ণ কেনার সময় নির্ধারিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হয়। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে এই মজুরি আরও বাড়তে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দামে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি করা হয়েছে, আর ৩২ বার কমানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন