মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নেই: আমীর খসরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
আমীর খসরু মাহমুদ চৌধুরী
expand
আমীর খসরু মাহমুদ চৌধুরী

এমপিদের শপথের সময় সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টি সংবিধানে নেই বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফলে এ মুহূর্তে এ ধরনের কোনো সুযোগও নেই।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের জন্য নির্ধারিত হল রুমে সভা করেন বিএনপির সংসদ সদস্যরা।

সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাকে প্রশ্ন করা হয়েছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা শপথ নেবেন না। এটাকে আপনাকে কীভাবে দেখছেন?

জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা তো সাংবিধানিকভাবে করতে হবে। এ মুহূর্তে সংবিধানে এটা তো নেই। সংবিধান পরিবর্তনের আগে এটার তো এ মুহূর্তে কোনো সুযোগ নেই। আমরা তো সংবিধানের কথা সব সময় বলি। সাংবিধানিকভাবে সংবিধান চলতে হবে তো, তাই না?

শপথ নেওয়া বা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কারা শপথ নেবেন, কারা নেবেন না; সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা নির্বাচিত হয়েছি আমরা মনে করি জনগণের রায়কে যদি সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদের সংসদে যেতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে। কার্যকর করার জন্য সকল সংসদ সদস্যদের সহযোগিতা করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup