বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

সিলেটের উদ্দেশ্যে আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান নিজেই এ কথা জানান।

তারেক রহমান বলেন, বুধবার আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবো। কালকে বিকেলে আমি প্লেনে যাবো, আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিএনপির চেয়ারম্যান বলেন, গাড়ি আমরা যেগুলো ব্যবহার করবো, গাড়িগুলো সকালেই চলে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup