শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
রুহুল কবির রিজভী-ফাইল ছবি
expand
রুহুল কবির রিজভী-ফাইল ছবি

সম্প্রতি বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা রোকেয়া রচনাবলী থেকে খণ্ডিত আকারে কিছু উক্তি তুলে ধরেন রাজশাহী বিশবিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

ওই পোস্টের শুরুতে শিরোনাম আকারে তিনি লেখেন ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন’। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি।

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ হিসেবে পরিচিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ার ওই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ নিন্দা জানান।

এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ৭ দিনব্যাপি ‘দেশ গড়ার পরিকল্পনা’র পঞ্চম দিনের কর্মশালায় বলেন, বেগম রোকেয়াকে কাফির-মুরতাদ বলায় তীব্র নিন্দা জানাই। দেশে কোন অন্ধকার কালো শক্তির উত্থান ঘটছে কি–না সে সংশয় তৈরি হয়েছে।

এ সময় গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার পর নতুন কালো শক্তির উত্থান হচ্ছে কি–না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Türkiye VS Paraguay
47'
0 - 1
2' Matías Galarza
World Cup