মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনপল্লী থেকে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
শাহ জনি
expand

টাঙ্গাইলের যৌনপল্লী থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার এক মামলার আসামি তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জনিকে আদালতে হাজির করা হয়। তিনি শহরের আকুর টাকুরপাড়া এলাকার ইসরাফিলের ছেলে।

সদর থানার ওসি তানবীর আহম্মেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়নি।

এর আগে ২০২৪ সালের ২ অক্টোবর রাতেও র‍্যাব তাকে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছিল।

পুলিশের তথ্যমতে, ওই বছরের ৪ আগস্ট বটতলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন কালিহাতীর চিনামুরা গ্রামের বাসিন্দা লাল মিয়া।

পরে তিনি বাদী হয়ে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকেও আসামি করা হয়। সেই মামলায় শাহ জনি ছিলেন ৪১ নম্বর আসামি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank