

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তাজনীন ওহাব বৃষ্টির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশের নিজ নামে এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে অনুসন্ধান করছে দুদক।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।


