বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে বাংলাদেশে আক্রমণের আহ্বান আ. লীগ নেতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সামরিক হামলা চালানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণ)-এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্ট ও মন্তব্যে তিনি বাংলাদেশে ভারতের আগ্রাসনের পক্ষে অবস্থান নেন।

আলোচিত ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ‘সাউথ এশিয়ান ইনডেক্স’ নামের একটি এক্স অ্যাকাউন্টের পোস্টে মন্তব্য করেন মোহাম্মদ আলী মানিক। সেখানে তিনি লেখেন, “নিজের নিরাপত্তার স্বার্থে ভারতের এখন রাশিয়ার মতো পদক্ষেপ নেওয়া উচিত। ন্যাটোতে যোগ দেওয়ার কারণে রাশিয়া যেভাবে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে।”

এছাড়াও, বাংলাদেশ নতুন একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছিলেন, ভারত এ-সংক্রান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রণধীর জয়সোয়ালের ওই বক্তব্যসংবলিত একটি পোস্ট শেয়ার করে মোহাম্মদ আলী মানিক লেখেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরপরই বাংলাদেশে আক্রমণ না করে ভারত বড় ভুল করেছিল। তারা এখন একই ভুল করলে একই মূল্য দিতে হবে।”

তবে, এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনার মুখে মোহাম্মদ আলী মানিক পরে তার এক্স অ্যাকাউন্টটি মুছে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন