সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দ. জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে অভিনন্দন জানালেন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে নির্বাচনে মতের ভিন্নতা থাকলেও সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা লেখেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন।’

তিনি আরও লেখেন, ‘গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকুক। তবে থাকুক সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা।’

ঢাকার জন্য প্রতিযোগিতা হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক, কে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারি।’

পোস্টের শেষে আবু সাদিক কায়েমের জন্য শুভকামনা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank