

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে খেলাফত মজলিস।
বুধবার (১ জুলাই) বাদ আসর জাতীয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর উত্তর গেটে জুলাই সনদ বাস্তবায়নসহ সাত দফা দাবিসংবলিত লিফলেট বিতরণের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, আলহাজ আমির আলী হাওলাদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ দলের অন্যান্য নেতারা।
এদিকে, একই দিন বাদ ফজর খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জাবের ইব্রাহিমের কবর জিয়ারত করা হয়। বিকেল ৪টায় শহীদ মীর মুগ্ধের কবর জিয়ারত এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন আহমদ খন্দকার, মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার এবং সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হকসহ অন্য নেতারা।
উল্লেখ্য, গত ২৪ জুন মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সই করা এক সার্কুলারের মাধ্যমে দলের সব শাখাকে ৩৬ দিনের কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া, আহতদের খোঁজখবর নেওয়া ও সহযোগিতা, সাবেক সরকারের বিচার ত্বরান্বিত করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা, গণসংযোগ, গণজমায়েত ও মিছিল। এছাড়া দেয়ালিকা প্রকাশ, আন্দোলনের ভিডিও প্রদর্শনী, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং রক্তদান কর্মসূচিও পালন করা হবে।

