

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ম্যাচ শুরুর আগে তিনি আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ নিয়ে নিজের পূর্বাভাসে বলেছিলেন, আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করবে। খেলা শেষে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় পাওয়ায় তার সেই পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে।
এ সময় টিএসসি প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস-উদ্দীপনা চোখে পড়ে। নাছির উদ্দীন নাছিরও উপস্থিত সবার সঙ্গে দলের জয় উদযাপন করেন।
ম্যাচ-পূর্ব সঠিক পূর্বাভাস দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই পূর্বাভাসের সঙ্গে ম্যাচের ফলাফল মিলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মন্তব্য করেন।