

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরের বাসায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের উপস্থিতিকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (মাসুক) বাসায় যান নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম। মাসুদ আহমদ রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর।
এছাড়াও মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমদ পরিচিত ছিলেন বলেও জানা যায়।
তবে নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের ওই সফরের উদ্দেশ্য সম্পর্কে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ কারণে সফরটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত ছিল, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও দাবি ছড়িয়ে পড়েছে। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
