শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:০৮ পিএম আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
বাংলাদেশ পুলিশের লোগো | ছবি: সংগৃহীত
expand
বাংলাদেশ পুলিশের লোগো | ছবি: সংগৃহীত

‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে—এ ধরনের কোনো ঘটনার তথ্য পুলিশ পায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

সবাইকে এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। কেউ অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank