শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে স্পিকারকে নাম ধরে ডেকে ডেপুটির তোপের মুখে পার্থ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৯:২১ পিএম আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নিজের বক্তব্যের সময় হঠাৎ স্পিকারকে ‘হাফিজ সাহেব’ বলে সম্বোধন করলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তৎক্ষণাৎ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভোলা-১ আসনের সংসদ এ সদস্যকে সতর্ক করেন।

শনিবার (২৭ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় এ ঘটনা ঘটে।

অধিবেশনে নিজের নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন বিষয় তুলে ধরতে গিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলার মানুষ।’

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘হাফিজ সাহেব কে?’...’

এরপর নিজের ভুল বুঝতে পেরে পার্থ বলেন, ‘মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে কিছু কথা বলি, ভেরি ইম্পরটেন্ট। ভোলা নিয়ে কথা বলা... মাননীয় স্পিকার, হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলার মানুষ।

এ সময় স্পিকার বলেন, হাফিজ সাহেবকে... তখন পার্থ বলেন, সরি, সরি স্পিকার সাহেব। সরি, আই অ্যাম সরি। আপনি চিনেন ওনাকে, বাট আমার বলাটা ভুল হয়েছে।’

জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ।’

অন্যদিকে বর্তমান সরকারের গত চার মাসের কোনো পত্রিকা খুললে একটি ব্যাংক লুটের খবরও পাওয়া যাবে না উল্লেখ করে সংসদে পার্থ বলেন, বিগত ১৭ বছরের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির সঙ্গে বর্তমান সরকারে এই পার্থক্য সুস্পষ্ট।

বাজেটকে ‘জনকল্যাণমুখী’ আখ্যা দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘এই বাজেটে ৪১ লাখ ফ্যামিলি কার্ড, শারীরিক প্রতিবন্ধীদের সরঞ্জামের ওপর কর কমানো, স্টার্টআপ সাপোর্ট এবং ক্যানসার-হার্ট-চোখের চিকিৎসার মতো ওষুধের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। এই বাজেটে আমি একটি মেসেজ দেখেছি- একটি স্বৈরাচার আর একটি জনগণের সরকারের মধ্যে পার্থক্য। এই বাজেটের মাইন্ডসেটটা সম্পূর্ণ জনকল্যাণমুখী।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank