

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোতালেব প্লাজায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাতে শাহবাগ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা জাল নোটের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
