শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:০১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিমধ্যেই টানা দুই ম্যাচ জিতে গ্রুপ পর্বের শীর্ষস্থান সুনিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল (রবিবার, ২৮ জুন, ২০২৬) বাংলাদেশ সময় সকাল ৮টায় আলবিসেলেস্তেরা মাঠে নামছে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিছক নিয়মরক্ষার হলেও বেঞ্চের শক্তি পরীক্ষা করবেন কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে তাদের প্রতিপক্ষ জর্ডান ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচটি টিভিতে এবং অনলাইনে মোবাইলে সরাসরি দেখার সব উপায় নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

অনলাইনে ও মোবাইলে সরাসরি আর্জেন্টিনা বনাম জর্ডান লাইভ স্ট্রিমিং

যারা ঘরের বাইরে বা ভ্রমণের সময় মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চান, তাদের জন্য রয়েছে একাধিক বিশ্বস্ত প্ল্যাটফর্ম। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপের এই রোমাঞ্চকর লড়াই:

টফি বায়োস্কোপ মাই রবি অ্যাপ আইস্ক্রিন

টিভি চ্যানেলে আর্জেন্টিনা বনাম জর্ডান লাইভ

বাংলাদেশ থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই টেলিভিশন পর্দায় সরাসরি উপভোগ করা যাবে আর্জেন্টিনা বনাম জর্ডানের এই ম্যাচটি। দেশের ৩টি শীর্ষস্থানীয় চ্যানেলে খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে:

বিটিভি টি-স্পোর্টস সময় টেলিভিশন

থার্ড-পার্টি ও স্পোর্টস অ্যাপস

ডিজিটাল প্ল্যাটফর্মে যারা খেলা খুঁজছেন, তাদের সুবিধার্থে বিভিন্ন জনপ্রিয় স্পোর্টস অ্যাপ থেকেও আর্জেন্টিনা বনাম জর্ডানের লাইভ ম্যাচটি উপভোগ করা যাবে। এর মধ্যে রয়েছে:

স্পোর্টসজিফাই স্পোর্টজেডএক্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank