

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং তার আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিল করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার্থে গোয়েন্দা সংস্থাগুলোকে দেশভাগের ষড়যন্ত্রের পেছনের কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন সংগঠনটি।
রোববার (২১ জুন) এক বিবৃতিতে এই দাবি জানান হেজাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের নামে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা এবং চৈতালী চক্রবর্তী কতৃক হিন্দুদের জন্য 'আলাদা প্রদেশ' গঠনের প্রকাশ্য দেশদ্রোহী বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এই বিবৃতি দেয় হেফাজত।
চৈতালী চক্রবর্তীর চরম উসকানিমূলক, বিচ্ছিন্নতাবাদী বক্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে নেতারা বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন, অখণ্ড ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের সুদীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐতিহাসিক জুলাই বিপ্লবের জাতীয় ঐক্যকে নসাৎ করতে একটি বিশেষ মহল গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার মুখে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড খণ্ড-বিখণ্ড করে 'আলাদা প্রদেশ' দাবি করা স্পষ্টত রাষ্ট্রদ্রোহিতা। নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে।
তারা বলেন, চৈতালী চক্রবর্তীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি আন্তর্জাতিক ও গভীর দেশবিরোধী চক্রান্তের অংশ। যেকোনো ধরনের উসকানিমূলক ও অস্থিতিশীল পরিস্থিতি রুখতে প্রশাসনকে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হেফাজতের নেতৃদ্বয়।
