

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন বর্তমানে কোনো জোটের সঙ্গে নেই। তাই কোনো জোটের তালিকায় দলের নাম ব্যবহার করা সঠিক নয়।
বুধবার (১০ জুন) বাদ জোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় ১১ দলীয় জোটে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ব্যবহার না করার আহ্বান জানান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘বিগত জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন এককভাবে অংশ নিয়েছে। নির্বাচনের আগে জুলাই শহীদ ও শাপলা শহীদ পরিবারের পুনর্বাসন এবং গণহত্যার বিচারের দাবিসহ কয়েকটি ইস্যুতে যুগপৎ আন্দোলনে থাকলেও নির্বাচনী সমঝোতা না হওয়ায় কোনো জোটে অংশ নেয়নি দলটি।’
ইসলাম, মুসলমান ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, একদিকে ভারতে মুসলমানদের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এবং তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, অন্যদিকে ভারতীয়দের বাংলাদেশে পুশইন করা হচ্ছে।
পাশাপাশি গাইবান্ধায় প্রকাশ্যে বিশালাকৃতির শিবমূর্তি স্থাপনের মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।
এসময় গাইবান্ধায় স্থাপিত শিবমূর্তি অপসারণের দাবিতে বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
দেশ ও ইসলাম রক্ষায় দল-মত নির্বিশেষে কালেমায় বিশ্বাসী সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হক্কানি আলেমদের নেতৃত্বে কালেমায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বৈঠকে দলের নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
