সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার মাদক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০২:০৯ এএম
expand
গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার মাদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখনো কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহলের সময় কক্সবাজার থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকারকে সন্দেহজনক মনে হয়। গাড়িটিকে থামার সংকেত দিলে চালক তা উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে বড় দারোগারহাট ওজন স্কেলের সামনে গাড়িটি ফেলে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

পরে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার সন্দেহজনক মনে হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাসেলের উপস্থিতিতে মঙ্গলবার রাতে সিলিন্ডারটি খোলা হলে ভেতরে বায়ুনিরোধক প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

ওসি মহিনুল ইসলাম জানান, “উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ১ লাখ ২৪ হাজার পিস। এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup