রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যা জানাল পেট্রোবাংলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

এই মুহুর্তে গ্যাসের দাম বৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

শনিবার (১ আগস্ট) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

পেট্রোবাংলা সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দেশে দীর্ঘদিন ধরেই জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বাড়ছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে আসায় চাহিদা মেটাতে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। ফলে গ্যাস খাতে ভর্তুকির পরিমাণও বেড়েছে।

সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনা চলার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে– এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন