শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন মোনামি 

প্রকাশ : ১২ মে ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। এরপরই থেকেই গুঞ্জন উঠে তার রাজনীতিতে যোগদান নিয়ে। অনেকেই বলছিলেন, শিগগিরই জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) যোগদান করবেন তিনি।

এবার এ বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন এই শিক্ষিকা। তিনি জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে তার ইতিবাচক ধারণা থাকলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি। সেখানে মোনামি বলেন, ‘এনসিপিকে আমার পছন্দ, কারণ এটা একটি ব্লুমিং পলিটিক্যাল পার্টি। আমাদের সেন্ট্রিক পলিটিক্স করার জন্য বাংলাদেশে একটি পলিটিক্যাল পার্টি দরকার ছিল। আমার মনে হয়, সেখানে এনসিপি একটি জায়গা করে নিতে পারছে। সামনের দিকে আরও ভালো করবে, ইনশাআল্লাহ।’

এনসিপিতে যোগ দেওয়ার নিয়ে তিনি বলেন, ‘যদি আমি মনে করি যে, হ্যাঁ, তারা সেন্ট্রিক পলিটিক্স ধরে রাখতে পেরেছে এবং সামনে আমার কোনো ভূমিকা বা সুযোগ আছে, তাহলে দেখা যাবে। তবে সেটা ভবিষ্যতে, অনেক পরে কিংবা খুব দ্রুতও নয়।’

তবে আপাতত রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন মোনামি। তিনি বলেন, ‘আমি এর আগেও আরেকটি ইন্টারভিউতে বলেছিলাম যে, আমি রাজনীতিতে আসতে চাই না। আমি এখনো সেটাই মেনটেইন করছি। আমি আসতে চাই না।’

এর আগে সোমবার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। এদিন বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup