বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনার থেকে জাতীয় পার্টিকে ধাওয়া, ‘ভুয়া’ স্লোগান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ এএম
ব্যানার হাতে শহীদ মিনারে জাতীয় পার্টির নেতাকর্মীরা
expand
ব্যানার হাতে শহীদ মিনারে জাতীয় পার্টির নেতাকর্মীরা

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে তোপের মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তাদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তাদের ব্যানার এবং ফুলও কেড়ে নেওয়া হয়। পরে তাদের ধাওয়া দিয়ে শহীদ মিনার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন জাতীয় পার্টির জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীর ছবি সংবলিত একটি ব্যানার নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় প্রবেশ করেন। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনও পরিচিত নেতাকে দেখা যায়নি। তাদের দেখে ভুয়া স্লোগান দিতে দিতে একদল এগিয়ে আসে। পরে তাদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। বিনা বাধায় ব্যানার দিয়ে তারাও শহীদ মিনার এলাকা থেকে সরে পড়েন।

পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ না করেই এলাকা ছাড়েন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup