

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাঘটিয়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নির্বাচনী অফিস রয়েছে। ঘটনার সময় জামায়াতে ইসলাম মিছিল শেষে তাদের কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছিল। একই সময়ে বিএনপি নেতাকর্মীরাও নির্বাচনী মিছিল ও সমাবেশে অংশ নেন।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষেরই অফিসের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এ ঘটনায় দুই পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।
গাজীপুর ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, আমাদের নেতাকর্মী সমর্থকরা ঘাগুটিয়া নির্বাচনী অফিসে বসে কাজ করছিল।
এ সময় জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা মিছিল নিয়ে এসে আমাদের অফিসে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমাদের দুইজন আহত হয়েছে।
তাদের মধ্যে একজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম গণমাধ্যমকে জানান, বিএনপি ও জামায়াতে ইসলামী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে।
এ সময় দুই পক্ষের নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।
মন্তব্য করুন

