শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার বাড়ি থেকে দেশি-বিদেশি অ‘ স্ত্র উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার উথুরা ও হাটুরিয়া এলাকায় যৌথবাহিনীর পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন, গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) এবং মো. সাব্বির (২৩)। তারা দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

এছাড়া একই অভিযানে গ্রেপ্তারি পরোয়াভুক্ত গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন (৩৬)কেও আটক করা হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে জানা যায়, উথুরী গ্রামের একটি বাড়িতে অস্ত্র মজুত করে রাখা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশ উথুরী গ্রামের কামরুল ইসলাম ও তার ভাই সাব্বিরের বাড়িতে অভিযান চালায়।

এ সময় একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা অ্যামোনিশন এবং একটি পিস্তল সাদৃশ্য লাইটারসহ ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় মো. সাব্বির ও তার ভাই কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুললাহ্ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদেরকে আদালতের মাধ্যমে পাঠানোর প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X