শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চার্জশিটে হাদী হত্যাকারী নাম নেই: ইনকিলাব মঞ্চ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ এএম আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ এএম
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে অবস্থান নিয়েছেন সংগঠনটির সদস্যরা।
expand
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে অবস্থান নিয়েছেন সংগঠনটির সদস্যরা।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে অবস্থান নিয়েছেন সংগঠনটির সদস্যরা।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর থেকে বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

এ দিকে পুলিশের বাধা ঠেলে যমুনার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন সংগঠনটির বেশ কিছু সদস্য। তারা পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছেন।

অবস্থানকালে তাদের ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ এর মত নানা স্লোগান দিতে দেখা যায়।

জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করতে বিকেল থেকে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির কথা জানানো হয় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও। অবস্থান কর্মসূচির এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে জাতিসংঘের তদন্তের বিষয়ে প্রধান উপদেষ্টার তরফ থেকে আশ্বাসের দাবি জানানো হয়।

তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বার্তা না আসায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা–কর্মীরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ৯০ ভাগ তদন্ত শেষ বলেও এখনো চার্জশিটে হাদী হত্যাকারী নাম নেই। এই খুনি চক্রের স্পষ্ট কোনো তথ্য নেই, সরকার পুরো বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের অধীনেই শহীদ ওসমান হাদীর হত্যার তদন্ত করতে হবে। যে সরকার হাদীকে বিচার করতে পারেনি এই সরকার নাকি সুন্দর নির্বাচন উপহার দেবে। ইনসাপের পক্ষে যারা থাকবে তাদেরকেই ভোট দেওয়া হবে। সবার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না, শহীদ ওসমান হাদীর সন্তানের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, সরকারকে সুস্পষ্ট ভাবে বলতে হবে কবে তাঁরা জাতিসংঘে চিঠি পাঠাবেন ড. ইউনুসের সরাসরি হস্তক্ষেপের আহ্বান করেন। হাদী হত্যার বিচার না করে গেলে দেশের মানুষের তাকে ক্ষমা করবে না। কালকের মধ্যে নিশ্চিত করতে হবে জুলাই জনতার কাছে জবাবদিহিতা করেই ক্ষমতা ছাড়তে হবে। দায়িত্ব নিয়ে জাতিসংঘের মাধ্যমে এর তদন্ত করতে হবে।

স্বরাষ্ট্র আইন উপদেষ্টাকে বিশ্বাস করেন না, তাঁরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য শহীদ ও সমান হাদীর বিচার হওয়া গুরুত্বপূর্ণ, কালকের মধ্যে সুস্পষ্ট উত্তর না আসলে বেরিগেড ভেঙে যমুনায় প্রবেশ করা হবে। সরকারে সুস্পষ্ট উত্তর না আসলে আগামীকাল যমুনা ঘেরাও করবে ইনক্লিলাব মঞ্চ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X