

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জাতীয় নির্বাচনে কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দিলে পুলিশ বা পক্ষ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত পরিস্থিতি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা অন্য কোনো ধরনের হত্যাকাণ্ড—সবকিছুই আইনের আওতায় আসবে। কোনো ব্যতিক্রম হবে না।
অবৈধ অস্ত্র নিয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে। রাউজানে একটি অভিযানে ইতোমধ্যে কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও যোগ করেন, নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো পক্ষপাতমূলক আচরণে নির্বাচন প্রভাবিত না হয়।
মন্তব্য করুন
