বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ভাবমূর্তি শতভাগ ফিরেছে: আইজিপি 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির
expand

পুলিশের ভাবমূর্তি শতভাগ ফিরেছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার ৬ মাস পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা সফল হয়েছেন এবং পুলিশের ভাবমূর্তি পুরোপুরি ফিরেছে কি না?- এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, সফল হয়েছি কি না, আপনারা বলুন। আর আমি মনে করি, পুলিশের ভাবমূর্তি শতভাগ ফিরেছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে পুলিশ।

প্রশিক্ষণ কোর্সে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও অংশ নেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয় নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি না?- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

তিনি জানান, খুব শিগগিরই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সিইসি বলেন, ভোটকে ঘিরে নির্বাচন কমিশন থেকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশ প্রশাসনও ভালোভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছে। জাতীয় নির্বাচনে প্রশাসনের ভূমিকার অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনেও কাজে লাগাতে চায় কমিশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank