

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানকে হারিয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।
বুধবার (০৯ সেপ্টেম্বর) চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এ ম্যাচে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথম গোলটি আসে অধিনায়ক শারিকা রিমনের স্টিকে। আইরিন রিয়া ও মোসাম্মত রিমা দুজনই জোড়া গোল করেন। অন্য গোলটি করেন কনা আক্তার। দলের প্রথম গোলটি ছিল পেনাল্টি কর্নারে এবং বাকি পাঁচটি গোলই আসে ফিল্ড গোল থেকে। ম্যাচসেরা হয়েছেন কনা আক্তার।
চারে চার করা বাংলাদেশ আগামীকালই খেলতে নামছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া বা জাপান। এখন পর্যন্ত বাংলাদেশ চার ম্যাচ খেলে ২২ গোল করেছে। টুর্নামেন্টে একমাত্র গোল তারা হজম করেছে পাকিস্তানের বিপক্ষে।

