মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সফলভাবে শেষ হলো ন্যাশনাল আরবান ফোরাম ২০২৬

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মঈন খান, এমপি। ছবি: সংগৃহীত
expand

জাতীয় নগর নীতি ২০২৫ বাস্তবায়নে কার্যকর পরামর্শ ও সুপারিশ প্রণয়নের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ন্যাশনাল আরবান ফোরাম ২০২৬ শেষ হয়েছে।

ফোরামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মঈন খান, এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। অনুষ্ঠানে ইউএনডিপির ডিআরআর সোনালি দোয়েত্নাও উপস্থিত ছিলেন।

ফোরামে জাতীয় নগর নীতি ২০২৫ বাস্তবায়নের মাধ্যমে দেশের নগর ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আনা এবং নগরবাসীর জন্য টেকসই সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ উঠে আসে।

সমাপনী অধিবেশনে বক্তারা নগরবাসীর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, সুষ্ঠু পরিকল্পনা ও সংগঠিত ব্যবস্থাপনার পাশাপাশি টেকসই সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ফোরামটি স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), ইউএনডিপি এবং যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank