সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবেই কাজ করছে। প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই।

তিনি বলেন, আমাদের জ্বালানি আমদানি নির্ভর। খনিজ সম্পদ উন্নয়নে বাপেক্স প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। কিন্তু বিগত ১০-১৫ বছরে এ প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে ফেলা হয়েছে।

জ্বালানি সমস্যা সমাধান সহজে শেষ করা যায় না। তারপরও সরকার পাইপলাইন থেকে জ্বালানি আনার চেষ্টা করছে। এমনকি মিয়ানমারের সঙ্গে ও আলোচনা হচ্ছে। এ খাতে সরকার ৪০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। যা আমাদের দেশের জন্য অনেক বড় ব্যাপার।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জুলাই জাতীয় সনদের যে ডকুমেন্টস রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছিলো। আমরা মনে করি প্রতিটি রাজনৈতিক দলগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ। সেখানে সংবিধান সংস্কারের জন্য সংশোধনের কথা বলা হয়েছে। কিন্তু এখন সংশোধন শব্দটি মানা হচ্ছে না।

তিনি বলেন, জুলাই সনদে বলা হয়েছে যারাই ক্ষমতায় যাবে, তারাই তাদের নোট অব ডিসেন্টের বিষয়টি নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরবেন। সে অনুযায়ী জনগণ যাদেরকে রায় দেবে তারা তাদের মতো জুলাই সনদ বাস্তবায়ন করবে।

এরপরও প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, এ ক্ষেত্রে যদি বড় ধরনের সিদ্ধান্ত হয়, সেটাতো আলোচনা করা হবে। আমরা মনে করি গণতন্ত্রে আলোচনার কোনও বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান একটি ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা। তাই সরকার নির্বাচনি ইশতেহার ধারণ করে এগিয়ে যাচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কূটনীতিক তৎপরতা চলছে। তিনি যাতে সেখানে আইনি সুবিধা না পান, সেভাবে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। সব মিলিয়ে বলতে চাই সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, ৬ মাসে যা করতে পেরেছেন, তা হয়তো খুব বেশি কিছু নয়। তবে তা একেবারেই কমও নয়। এক্ষেত্রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারকে সহযোগিতা করেছেন। যারা বিরোধিতা করেছেন, তারা হয়তো সহযোগিতার অংশ হিসেবেই করেছেন।

নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম নিতয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রেস উইংয়ের সদস্যগণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank