

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি ২০২৬–২৭ অর্থবছরের মধ্যেই দেশের পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন পরিচালনার জন্য জাতীয় বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনা সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয় ব্যয় ইতিমধ্যে চলতি অর্থবছরের বাজেটে রাখা হয়েছে। নির্বাচন কমিশন নিজেদের প্রস্তুতি শেষ করার পর সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের নির্দিষ্ট তারিখ ও সময়সূচি ঠিক করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তার মতে, জনপ্রতিনিধির অনুপস্থিতিতে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা ও উন্নয়নকাজ পরিচালনা কিছুটা কঠিন হয়ে পড়ে। নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নেওয়ার পর এসব ক্ষেত্রে গতি বাড়বে এবং সেবার মানও উন্নত হবে।


