সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক আমিরুল আলম মিলনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে মিলনের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য ও প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে ছিলেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। ওই দিন দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় চলতি বছরের ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় আন্দোলনের সময় মনিরকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে আমিরুল আলম মিলনের বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank