

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এটি ছিল নির্বাহী কমিটির ৭৪তম সভা।
রোববার (৯ আগস্ট) মতিঝিলে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আযম খান এমপি।
সভায় মন্ত্রী বলেন, বর্তমানে ট্রাস্টের আওতায় যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ, মৃত যুদ্ধাহত ও মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে কাজ করা হচ্ছে। ট্রাস্টের সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সব বীর মুক্তিযোদ্ধার কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের তহবিলেও অর্থ জমা দেওয়ার সক্ষমতা অর্জন করা সম্ভব।
সভায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, অর্থ ও শিল্প মন্ত্রণালয়ের সচিবদের প্রতিনিধি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সভায় ট্রাস্টের মালিকানাধীন সম্পদ, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা এবং চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন আহমেদ আযম খান এমপি।