সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেভ করে বিমানে উঠেছিলাম, এখন দাড়ি গজায় গেছে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‘সেভ করি বিমানে উঠেছিলাম, এখন দাড়ি গজায় গেছে’ এভাবেই আক্ষেপ করে কথাগুলো বলছিলেন ইতালির রোমের বিমানবন্দরে আটকেপড়া বিমানের এক যাত্রী।

সেই যাত্রী আরো বলেন, ‘আমাদেরকে দুই দিন দুই রাত এয়ারপোর্টের নিচে রাখা হইছে, কেউ ফ্লোরে ঘুমাইছে, কেউ চেয়ারে ঘুমাইছে। কেউ ঘুমাইতে পারে নাই।’

বিমানের আরো এক নারী যাত্রী বলেন, আমি আমার চার মাসের বাচ্চা নিয়ে ৩৯ ঘণ্টা রোমের বিমানবন্দরে বসা ছিলাম, যেখানে আমার কোন শোয়ার ব্যবস্থা ছিলো না, খাওয়ার কষ্ট ছিল, তবে আমাদেরকে নিয়ে আসার জন্য বাংলাদেশ কে ধন্যবাদ। কিন্তু উনাদের সার্ভিসটা আরো ভালো করা উচিত ছিলো, এভাবে দুর্ভোগ কাম্য না আমাদের।

অবশেষে ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, বিমানটি দ্রুতই মেরামত করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ফ্লাইটটি কানাডা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। এরই মধ্যে ঢাকা থেকে পাঠানো হয়েছে টেকনিক্যাল টিম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইট বিভ্রাটে রোমের বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন ২৫৯ জন যাত্রী, যাদের বেশির ভাগেরই বাংলাদেশি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন