শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসে দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগস্ট মাসে দুদফায় মোট আট দিন ছুটির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। সরকারি ছুটির সঙ্গে দুই দফায় এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে প্রতিবারই টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।

আগস্ট মাসের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই এক দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

এদিকে আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। এরপর ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

এ ক্ষেত্রে ২৭ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও এ উপলক্ষে ছুটি দেওয়া হয়ে থাকে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির বিধান প্রযোজ্য হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন