রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরো সক্রিয় হতে হবে: হেফাজতে ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
হেফাজতে ইসলামের লোগো
expand
হেফাজতে ইসলামের লোগো

টানা ভারী বৃষ্টির কারণে প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্ত মানুষের কাছে ত্রাণসহায়তা নিয়ে দ্রুত এগিয়ে আসতে হেফাজত নেতাকর্মী ও আলেম-ওলামাসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

রোববার এক বিবৃতিতে তারা বলেন, অতিবৃষ্টি ও বন্যায় প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ধসে প্রাণহানি ঘটেছে। নিঃস্ব হয়েছে অগণিত মানুষ।

পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে হেফাজত নেতাকর্মী, আলেমসমাজ ও দেশবাসীর কাছে আমরা জোর আহ্বান জানাচ্ছি। এছাড়া ত্রাণসহায়তাসহ পানিবন্দি মানুষ উদ্ধারে জরুরি লজিস্টিক সাপোর্ট প্রদানে সরকারকে আরো সক্রিয় হতে হবে।

বিবৃতিতে তারা আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবিকতার পরিচয় দিতে হবে। আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর রহমতও আসবে।

আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বাঁচতে আমাদের বেশি বেশি এস্তেগফার পড়তে হবে। তওবা করতে হবে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কমে আসবে ইনশাআল্লাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup