শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান স্থগিতের কারণ ব্যাখ্যা করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা এর আওতায় পড়ছে না।

শনিবার (১১ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে সরকার নিশ্চিত করতে চায়, অভিবাসীরা যেন সরকারি কল্যাণমূলক কর্মসূচির ওপর নির্ভরশীল হয়ে না পড়েন বা রাষ্ট্রের জন্য অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না করেন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, এই সময়ের মধ্যে তাদের ভিসা যাচাই-বাছাই সংক্রান্ত নীতিমালা ও প্রক্রিয়া পর্যালোচনা করা হবে, যাতে তা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও নাগরিকদের অগ্রাধিকারকে আরও কার্যকরভাবে প্রতিফলিত করে।

তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, শিক্ষা, ব্যবসা বা অন্যান্য স্বল্পমেয়াদি উদ্দেশ্যে আবেদনকারীদের ভিসা কার্যক্রম আগের নিয়মেই চলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup