শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
expand
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের প্রতি আহ্বান জানিয়েছেন রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) আব্দুল হক।

আজ শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীর রাওয়া ক্লাবে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এই আহ্বান জানান তিনি।

সাবেক এ সেনা কর্মকর্তার দাবি, ‘ভুলক্রমে মেজর হাফিজকে বীরবিক্রম খেতাব দেওয়া হয়েছিল, যদিও বীরউত্তম খেতাব দেওয়ার জন্য উনাকে নির্বাচন করা হয়েছিল।’

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন, তাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে এগিয়ে এসে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

অনুষ্ঠানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘১৯৭১ ইস্টবেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানই থাকত। রাজনীতিবিদরা স্বাধীনতার কথা চিন্তাও করেননি। তাজউদ্দীন আহমদ বলার পরও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়ার রহমান। যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। অথচ বলা হয়েছে ৭ মার্চের একটি ভাষণের ফলে মানুষ যুদ্ধে গেছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup