শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
ভালুকা উপজেলার উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
expand
ভালুকা উপজেলার উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

ময়মনসিংহের ভালুকা উপজেলার উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার ( ১১ জুলাই) দুপুরে তিনি খামার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, কুমিরের যথাযথ সংরক্ষণ ও বৈজ্ঞানিক প্রজনন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাতে উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হবে। বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে আরো বেশি করে।

এ সময় তিনি প্রাণিসম্পদের সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আধুনিক ও টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup