মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম ঘটে। শহরের বিভিন্ন সড়ক, প্রান্তর ও সেবাকেন্দ্রজুড়ে স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে আগত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

সেই মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। ফল, কেক, নাস্তা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে তারা বাংলাদেশিদের মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশি শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি নিজ হাতে ফল ও কেক বিতরণ করেন, মানুষের সেবায় যুক্ত হন এবং তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রতি আন্তরিক সংহতি প্রকাশ করেন।

এদিকে খামেনির মরদেহ মঙ্গলবার পবিত্র শহর কোমে পৌঁছেছে। টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে বিপুলসংখ্যক মানুষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, হেলিকপ্টারে করে আলী খামেনির মরদেহ মঙ্গলবার (৭ জুলাই) রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোমে আনা হয়। সেখানে শোকযাত্রা শেষে বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

এর আগে তেহরানে টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী, শোকযাত্রায় মানুষের উপস্থিতি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার সমাবেশের সঙ্গে তুলনীয়।

উল্লেখ্য, গত ৩ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ইমাম আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যান নাসীরুদ্দীন পাটওয়ারী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup