

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা যায়। তবে বিমানে থাকা ৭০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য সবাই নিরাপদে ছিলেন।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের দুই থেকে তিন মিনিটের মধ্যেই উড়োজাহাজটির একটি ইঞ্জিনে ত্রুটি শনাক্ত হয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
তবে ইঞ্জিনে কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
ঘটনার পর যাত্রীদের জন্য বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। পরে ওই ফ্লাইটে তাদের নিরাপদে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়।
