শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
শাহেদ কামাল | ছবি : সংগৃহীত
expand
শাহেদ কামাল | ছবি : সংগৃহীত

বরেণ্য সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। তিনি কবি ও লেখিকা সুফিয়া কামালের ছেলে।

শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শাহেদ কামালের ছোট বোন সুলতানা কামাল এ তথ্য জানিয়েছেন।

সুলতানা কামাল গণমাধ্যমকে বলেন, আমার বড় ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন।

১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন শাহেদ কামাল।

দীর্ঘদিন সরকারি বার্তা সংস্থা বিএসএসে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতাও করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup