শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছরপূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে পাঠানো এক বার্তায় তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শনিবার (০৪ জুলাই) পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় এক বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে।

তিনি বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে একটি শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারত্ব গড়ে উঠেছে।

বার্তায় তারেক রহমান উল্লেখ করেন, বর্তমানে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমর্থন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিঠিতে আগামী দশকগুলোয় যুক্তরাষ্ট্র মহত্ত্বের পথে আরও এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা করে তারেক রহমান বলেন, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। একইসঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও শক্তিশালী ও গভীর করতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup